করোনায় আক্রান্ত মৃত ব্যাক্তিদের দাফনের উদ্যোগ নিলেন ফারাজ করিম চৌধুরী

জামশেদুল আলম,রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি।
বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম এর পূষ্টপোষকতায় ও তার জ্যেষ্টপুত্র ফারাজ করিম চৌধুরী এর উদ্যোগে রাউজানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যাক্তিদের কাফন-দাফিনের জন্য একটি সেচ্ছাসেবী টিম গঠন করেন।
বুধবার(১০ জুন) রাউজান সেন্ট্রোল বয়েজ অব রাউজান’র কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।এতে উপস্থিত ছিলেন রাউজানের প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,সেন্ট্রোল বয়েজ র সভাপতি সাইদুল ইসলাম, দিদারুল আলমসহ অন্যান নেত্রীবৃন্ধ।
প্রায় ৪০ সদস্যের স্বেচ্ছাসেবী টীমের মাধ্যমে গঠিত এই কার্যক্রমের প্রধান সমন্বয়ক রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, “সাংসদ ফজলে করিম চৌধুরী ও তার জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে করোনা পরিস্থিতির শুরু থেকে আমরা বৃহৎ পরিসরে মানুষের পাশে থেকে কাজ করেছি। এবার করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফনের জন্যেও আমরা প্রস্তুত আছি। মুসলিম ব্যক্তিদের দাফন-কাফনের জন্য ৩০ জন মুসলমান স্বেচ্ছাসেবক ও হিন্দু ব্যক্তিদের সৎকারের জন্য ১০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছি। আমাদের এই কার্যক্রমে রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাশাপাশি সার্বিকভাবে সহযোগিতা করছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান।
