করোনা পরিস্তিতিতে বিপর্যস্ত মানুষের পাশে দাড়িয়েছেন মানবিক সংগঠন “অদম্য পথিক ফাউন্ডেশন”

আতিক নজরুল,ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি।।  

এই মানবিক সংগঠনের সদস্যরা নিজেদের জন্য ঝুঁকি জেনেও করোনা মহামারির সময়ে জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিতে কাজ করছেন “অদম্য পথিক ফাউন্ডেশন”। রাস্তায় রাস্তায় প্রচারণাসহ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান ও ত্রাণ বিতরণ করছেন সংগঠনটি।

বাংলাদেশে করোনা পরিস্তিতি শুরু হওয়ার পর থেকে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন যেমন সামাজিক সংগঠন, ছাত্র সংগঠন, এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠান, সেচ্ছাসেবী সংগঠনসহ সকলেই যে যার অবস্থান থেকে সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ কাজের ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত মানুষের দ্বারে দ্বারে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও ত্রাণ বিতরণ করেছে মানবিক সংগঠন “অদম্য পথিক ফাউন্ডেশন”

গত তিন মাস ধরে ঢাকা, চট্টগ্রাম , চাঁপাইনবাবগঞ্জ , কক্সবাজার, খাগড়াছড়ি ,রাঙ্গামাটিসহ বিভিন্ন জেলায় তাদের এ কার্যক্রম অব্যাহত রেখেছে ।

এরই ধারাবাহিকতা চট্টগ্রামের ফটিকছড়িতেও উক্ত সংগঠনের মানবিক কাজ সমুহ এখনো চলমান রয়েছে।ইতিমধ্যে ফটিকছড়ির অনেক অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন এই মানবিক সংগঠন “অধম্য পথিক ফাউন্ডেশন ”

ফটিকছড়িসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার, ও ত্রাণ বিতরণ কার্যক্ষম চালিয়েছে সংগঠনটি।

এ সময় “অদম্য পথিক ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা এম এ আহাদ চৌধুরী রায়হান বলেন,”মানবতাকে আলিঙ্গন করতে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু একটি নির্ভেজাল মন ও উপলব্ধি।’ তিনি আরো বলেন, ‘আজ আমরা প্রতিটি মানুষের জীবন বাঁচানোর যুদ্ধে লড়াই করছি। এ যুদ্ধে সবার অংশগ্রহণ প্রয়োজন। যার যা সামর্থ্য আছে তা নিয়ে যদি এগিয়ে আসি তবেই এ যুদ্ধে অবশ্যই বাংলাদেশ সফল হব”

এই সময় সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি, মোরশেদুল আলম বলেন – “আমরা চাই সমাজের বিত্তবানরা জাতির এই ক্রান্তিলগ্নে আর্থিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসুক। এই সংকটময় মুহূর্ত উত্তরণে সবার একসাথে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই”

এসব বিতরণ কালে উপস্থিত ছিলেন “অদম্য পথিক ফাউন্ডেশন” এর বিভিন্ন পর্যায়ের এর নেতৃবৃন্দ যারা হলেন,মোঃ ইমরান চৌধুরী,মোঃ সেলিম,ইমতিয়াজ চৌধুরী,জমির উদ্দিন আরাফাত,আশরাফ নূর,মোহাইমেনুল মাসুম ফারুকি,মোন্তাকিন ফজল,রেহনুমা রাব্বানী, হারুনুর রশিদ, মইনুদ্দীন জনি, অভি দাশ, অভিক ত্রিপুরা, তাসনিম রহমান, শাহদাত হোসেন, নাজমা সুলতানা প্রমুখ।