চট্টগ্রাম নগরীর ২৭ নং দক্ষিণ আগ্ৰাবাদে করোনা টেস্টের বুথ উদ্ধোধন

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
বৃহস্পতিবার(১১ জুন) সকালে চট্টগ্রাম নগরীর ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড ছোটপুল এলাকায় এম.এ. সালাম নগর স্বাস্থকেন্দ্রে করোনা টেস্টিং বুথ উদ্বোধন করা হয়েছে। এই পর্যন্ত নগরে নমুনা সংগ্রহের আরো চারটি বুথ চালু করেছে সিটি কর্পোরেশন। এর মধ্যে গত ৭ জুন বিবিরহাটস্থ ওয়ার্ড অফিস ও চান্দগাঁওস্থ হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত দুটি বুথ চালু করা হয়।গত ৫ জুন উদ্বোধন করা হয় চট্টগ্রাম প্রেস ক্লাব ও উত্তর কাট্টলী কর্নেলহাটস্থ হাশেম নাজির হেলথ সেন্টারে স্থাপিত দুটি বুথ। এম.এ. সালাম নগর স্বাস্থ্য কেন্দ্রসহ ইতোমধ্যে পাঁচটি বুথ বসানো হয়েছে। প্রথম ধাপের বুথগুলো স্থাপনে সহায়তা করছে ব্রাক বাংলাদেশ । বাকি বুথগুলো চসিকের নিজস্ব ব্যবস্থাপনায় বসানো হবে।
দ্বিতীয় ধাপে বুথ স্থাপনে প্রাথমিকভাবে আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবন, মেমন টু হাসপাতাল, অক্সিজেন আবদুর রহিম দাতব্য চিকিৎসালয় ও বন্দরটিলা মাতৃসদন হাসপাতালকে নির্বাচন করা হয়েছে।
এসময় কাউন্সিলর নাজমুল হক ডিউক, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, ত্বত্তাবধায়ক প্রকৌশলি সুদিপ বসাক,মেডিকেল অফিসার ডাঃ বিজয় তালুকদার,ডাঃ সুশান্ত বড়ুয়া, ব্র্যাক এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. হানিফ উদ্দিন,মহানগর আওয়ামীলীগের সদস্য বেলাল আহম্মেদ, মামুনুর রশিদ মামুন, আনিসুর রহমান চৌধুরী, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রকৌশলী আনোয়ার জাহান প্রমূখ।
পরে মেয়র আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় সিটি হল কনভেশন সেন্টারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চালু হতে যাওয়া আইসোলেশন সেন্টার পরির্দশনে যান। এই সময় তিনি ওই সেন্টারের কাজের সঠিক অগ্রগতি প্রত্যক্ষ করেন। আগামী ১৫ জুনের মধ্যে এই আইসোলেশন সেন্টার উদ্বোধন কথা রয়েছে।
