চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার১

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনায় এবং জনাব মোঃ হুমায়ুন কবীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার, তালা সার্কেল, সাতক্ষীরা স্যার ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ জনাব কাজী ওয়াহিদ মুর্শেদ স্যারের নেতৃত্বে পাটকেলঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার(১০ জুন) এসআই/ প্রদুৎ গোলদার ও সংগীয় অফিসার, ফোর্স এর সহায়তায় ১। মোঃ আশরাফুল ইসলাম ধাবক (৩৮) পিতা-মৃত ওসমান গনি ধাবক, সাং-শংকরপুর, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর, এ/পি সাং-গোবিন্দকাটি, থানা+জেলা-সাতক্ষীরা নামক ০১ জন ব্যক্তিকে চোরাইকৃত ০১ টি বাজাজ ডিসকভার  ১০০ সিসি মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়।

উক্ত আসামী একজন পেশাদার মোটরসাইকেল চোর। তাহার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি মামলা রহিয়াছে।