লালমনিরহাটে সেচ্ছাসেবকলীগ সভাপতির পরিবারের নিরাপত্তা চেয়ে সাংবাদিক সম্মেলন

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট জেলা সেচ্ছা সেবক লীগ সভাপতি সাইফুল ইসলাম তার পরিবারের নিরাপত্তা চেয়ে সাংবাদিক সম্মেলন করেন।লালমনিরহাট সদর থানায় এ সংক্রান্ত একটি জিডি করেছেন।
বুধবার( ১০জুন) দুপুরে লালমনিরহাট জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ এর সভাপতি সিরাজুল হকের রেল বাজারস্থ্য ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন,লালমনিরহাট জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি, চেম্বার অব কমার্সের পরিচালক,তিস্তা ডিস্ট্রিবিউশন হাউজের স্বত্তাধিকারী সাইফুল ইসলাম।
বক্তব্যে অভিযোগ করেন গত ২রা জুন ও ৬জুন লালমনিরহাট জেলা সদরের চিহ্নিত সন্ত্রাশী বাহিনী পচিঁশ থেকে ত্রিশটি মোটর সাইকেল যোগে তার পৈত্রিক বাসস্থান ও তার নিজ বাসভবনের সামনে এসে তার বাবা এবং তার চাচা জেলা চেম্বারের সভাপতি এবং জেলা আওয়ামিলীগের সাবেক সহ-সভাপতি সিরাজুল হক কে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন হুমকি ধামকি দেয়।সেই থেকে তার পরিবার ও চাচা সিরাজুল হকের পরিবার ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার করছেন। সাইফুল ইসলাম তার পরিবার ও চাচার পরিবারের নিরাপত্তা চেয়ে লালমনিরহাট সদর থানায় গত ০২জুন একটি সাধারন ডাইরি করেন যাহার নং ২৪৩।
সাইফুল ইসলাম এই প্রতিবেদক কে বলেন দলের দুর্দিনে আমি এবং আমার পরিবার দলের জন্য নির্যাতিত হয়েছি,আমি ব্যাক্তিগত জীবনে ব্যাবসার পাশাপাশি বাংলাদেশ আওয়ামি সেচ্ছা সেবকলীগ লালমনিরহাট জেলার সাধারন সম্পাদক ও বর্তমানে সভাপতির দ্বায়িত্ব পালন করছি।আমার চাচা লালমনিরহাট জেলা আওয়ামিলীগের সাবেক সহ সভাপতি ও জেলা মটর মালিক সমিতির সভাপতি,আমার ছোট ভাই লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি।দলের দুর্দিনে দীর্ঘ আন্দোলন সংগ্রামে দলকে সুসংগঠিত করতে অর্থ, শ্রম ব্যায় করেছি আমি এবং আমার পরিবার। দল ক্ষমতাসীন হবার পর সরকারের সুবিধা নিতে দলে, অনুপ্রবেশকারী হাইব্রিড নেতাদের আবির্ভাব হয়েছে,তারা দলের সাইনবোর্ড ব্যাবহার করে অবৈধ ভাবে চাঁদাবাজি, সন্ত্রাশী বাহিনী তৈরী করে সর্বত্র দখল বানিজ্য করছে। অবৈধ কালো টাকা আর পেশী শক্তির জোরে জেলার সকল সেক্টর সেই সন্ত্রাশী বাহিনীর দখলে। কালো টাকায় আজকে তারা রাজনিতী কে নিয়ন্ত্রন করছে, দলের ত্যাগী নেতা কর্মীরা সেইসব হাইব্রিড আওয়ামি লীগের কাছে নির্যাতিত হতে হচ্ছে।দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আপনাদের মাধ্যমে দাবী জানাই আওয়ামিলীগে অনুপ্রবেশ কারী এই সব সন্ত্রাশীদের কর্মকান্ড,অবৈধ অর্থের সন্ধান করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করার জন্য,এতে দলের নিবেদিত কর্মীরা রক্ষা পাবে।
লালমনিরহাট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন বর্তমান কমিটির বিরুদ্ধে চলমান সাধারন শ্রমিকদের আন্দোলনে জেলা বাস মিনিবাস মালিক সমিতির নেতা সাইফুল ইসলাম মদত দিচ্ছেন, এমন অভিযোগ করে আসছে বর্তমান বাস শ্রমিক ইউনিয়নের একটি পক্ষ। শ্রমিক ইউনিয়ন নেতাদের শহড়ের একটি সন্ত্রাশী বাহিনী মদত দিচ্ছে যাতে সাধারন শ্রমিকদের আন্দোলন ভেস্তে যায়। এমন অভিযোগ করছেন মটর মালিক সমিতির নেতারা।ফলে বিবাদ মান গ্রুপের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব চলে আসছে গত একমাস ধরে।
