করোনা ভাইরাসের সচেতনতা নিয়ে হলদিয়ায় ভিডিও কনফারেন্স

জামশেদুল আলম, রাউজান(চট্রগ্রাম) প্রতিনিধি।।

রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে, রঙধনু স্পোটিং ক্লাবের সভাপতি  আলাউদ্দিন আল আজাদ,বাটপাড়া ফুটবল দলের খেলোয়াড় ইমরান উদ্দিন ও কামাল তাহেরি এর উদোগে ও উপস্থাপনায় ধারাবাহিকভাবে ভিডিও কনফারেন্স করে যাচ্ছেন।

তাদের ভিডিও কনফারেন্সএ আসেন ১নং হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ -সম্পাদক তারুণ্যর আইডল জিয়াউল হক চৌধুরী  সুমন।

তিনি শুরুতে এই ধরনের ভিডিও কনফারেন্সকে স্বাগত জানিয়ে আয়োজকদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, রাউজনে করোনা ভাইরাস এর প্রকপ থেকে রক্ষার জন্য হলদিয়া তথা সারা উপজেলায় রাউজানের অভিভাবক জননেতা জনাব এবিএম ফজলে করিম চৌধুরী এর পূষ্টপোষকতায় ও তার জ্যেষ্ঠ পুত্র ফারাজ করিম চৌধুরী এর উদোগে  সব ধরনের কাজ করেছেন এবং করে যাচ্ছেন।

তিনি বলেন, তার সহ কর্মীদের নিয়ে তিনি এলাকার প্রকাশে এবং গোপনে এমপি এর নির্দেশক্রমে হলদিয়ায় অসহায় মানুষদের উপহার (ত্রান)সামগ্রী রাতের আদারে বাসায় গিয়ে গিয়ে পৌছে দেন।মসজিদে হ্যান্ড সেনিটাইজার দেন। তার সহকর্মীদের নিয়ে পুরো হলদিয়ায় গরিব কৃষকদের ধান কেটে বাসায় পৌঁছে ও দেন। করোনা ভাইরাস এর ফলে অসহায় মানুষদেরকে নিজ থেকে অর্থ দিয়ে সাহায্য করেন। হলদিয়ার বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে হলদিয়ার প্রতিটি এলাকায় জন-সচেতনমূলক কর্মসূচি পালন করেন এবং সেই সংগঠন গুলোর মাধ্যমে ও তিনি প্রতিটি এলাকায় উপহার(ত্রান)সামগ্রী প্রদান করেন।এই সব কিছুর জন্য তিনি তার রাউজানের এমপি জননেতা এবিএম ফজলে করিম চৌধুরী এর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি তার দীর্ঘায়ু কামনা করেন।

পরিষেশে তিনি এলাকার জন সাধরনকে সচেতন হওয়ার ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান করেন।