” পায়ের হৃৎপিন্ডের রোগ “ডিভিটি ( ডিপ ভেইন থ্রম্বোসিস)

ডাঃ রেহানা আলম,চট্টগ্রাম।।

এটি পায়ের রক্ত নালির অসুখ। হৃৎপিন্ডের রক্তনালীতে যেমন ব্লক হয়ে হার্ট এ্যাটাক হয়। তেমনি পায়ের রক্তনালীতে ও ব্লক হয় যেটাকে বলা হয় ডিভিটি ( ডিপ ভেইন থ্রম্বোসিস)।

হার্ট এ্যাটাকে যেমন বুকে ব্যথা হয় তেমনি ডিভিটি তে ও পায়ে ব্যথা হয়। যা আমরা অনেকে সাধারণ পায়ের ব্যথা মনে করে পাত্তাই দেইনা। দিনের পর দিন ঔষধের দোকান থেকে ব্যথার ঔষধ খেয়ে ব্যথা কমানোর ব্যর্থ চেষ্টা করি যার ফলাফল খুব খারাপ হয়।

কাদের এই রোগ বেশি হয়:

সাধারণত যারা বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করেন যেমনঃ ট্রাফিক পুলিশ, সেলুনের দোকানি, হোটেল বয় এমনকি শল্য চিকিৎসক ও এই রোগে আক্রান্ত হন।

লক্ষণ দেখা যাওয়ার শুরুতে যদি সঠিক চিকিৎসা নেওয়া যায় তাহলে এই রোগ আর বাড়েনা।

লক্ষণ  গুলো কি কি:

লক্ষণ শুরুর প্রথম দিকে পায়ের নির্দিষ্ট অংশে ব্যথা হয়, লাল / কালো হয়ে যায়,ব্যথার অংশটা গরম হয়,পায়ের ভেইন/ শিরা / রক্তনালীগুলো বড় হয়ে যায়, অনেক সময় শিরা ফেটে রক্ত ও পড়ে। পায়ে ক্ষত হয়।

হার্টের ব্লক নির্ণয়ের জন্য যেমন এনজিওগ্রাফির প্রয়োজন তেমনি এই রোগের ক্ষেত্রে ও ভেনোগ্রাফির প্রয়োজন হয়।

প্রাথমিক অবস্থায় যদি এটি নির্ণয় করা যায় তবে বিশেষ কিছু টেকনিক আর সঠিক চিকিৎসার মাধ্যমে রোগী সেরে উঠেন।

তবে যদি এই রোগটা কে গুরুত্ব দেয়া না হয় তবে শল্য চিকিৎসার বা অপারেশনের প্রয়োজন হয় এমনকি পা কেটে বাদ ও দেওয়া লাগে।

এই শল্য চিকিৎসা ভাস্কুলার সার্জন ছাড়া সম্ভব হয়না যাদের সংখ্যা আমাদের দেশে খুবই কম। নির্দিষ্ট কিছু হাসপাতাল ছাড়া এই রোগের চিকিৎসা হয় না এবং এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।

তাই নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে চাইলে আগে থেকেই সচেতন হোন।

ডাঃ রেহানা আলম।

প্রধান চিকিৎসক।

জে. কে. হেলথ্ কেয়ার সেন্টার।