সাতক্ষীরায় একজন পুলিশ সদস্য সহ আরো ৩ জন করোনা আক্রান্ত

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরায় আরো ৩ জনের করোনাভাইরাস পজেটিখ রিপোর্ট এসেছে। এনিয়ে আজ ১২ জুন শুক্রবার পর্যন্ত জেলায় ৬১ জন করোনাভাইরাস আক্রান্ত হলেন।

নতুন আক্রান্ত ৩ জনের মধ্যে সম্পতি পুলিশে নিয়োগপ্রাপ্ত একজন সাব ইনন্সপেক্টর রয়েছেন। তাকে সাতক্ষীরা সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

অপর দুইজন সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর ও তালার উপজেলার নগরঘাটা গ্রামে অবস্থিত তাদের নিজেদেও বাড়িতে রয়েছেন।