ফটিকছড়িতে ৪৭দিনে ৭খুন: জনমনে আতঙ্ক

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
ফটিকছড়ি উপজেলায় করোনা পরিস্থিতিতেও থেমে নেই অপরাধ। গত ৪৭ দিনে খুন হয়েছে অন্তত ৭জন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে।
২৬এপ্রিল দুপুরে পাইন্দং ইউপির ৭নং ওয়ার্ডস্থ হাজী আবুল হোসেন বাড়িতে আপন জেটির হাতে খুন হয় আব্দুল্লাহ আল দিহান নামে ৪ বছরের এক শিশু।
২৭ এপ্রিল সুয়াবিল ইউপির ৮নং ওয়ার্ডে মাটি কাটাকে কেন্দ্র করে খুন হয় আলাউদ্দিন (৩৮) নামে এক যুবক।
১মে দুপুরে নানুপুর বাজারে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে আহত হয় ৩জন। ঘটনার পর হাসপাতালে নেয়ার পথে নুরুল হক সাইমন (১৭) নামে একজনের মৃত্যু হয়। একই ঘটনায় আহত হওয়া ১১মে রাতে চিকিৎসাধীন অবস্থায় মুনছুর(১৭) নামে আরেকজনের মৃত্যু হয়।
২৩ মে দুপুরে নাজিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ দায়েম চৌধুরীর বাড়িতে কাঁঠাল নিয়ে ঝগড়ায় প্রতিপক্ষের লাথিতে মোঃ আইয়ুব (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।
২৫ মে ( ঈদুল ফিতরের দিন) সকালে খিরামে প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন জব্বার আলী ( ৩৮) নামে এক ইউপি সদস্য।
সর্বশেষ ১১জুন রাত পৌনে ৯টার দিকে নানুপুর বাজারে দুর্বৃত্তদের গুলিতে খুন হন রাশেদ কামাল (৪০) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা।
এসব ঘটনায় ফটিকছড়ির সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চরম নিরাপত্তাহীনতায় ভুগছে । সাধারণ জনগণ বলছে; এভাবে অপরাধ প্রবণতা বাড়তে থাকলে অনিশ্চিত হয়ে পড়বে মানুষের নিরাপদ জনজীবন।
