লক্ষ্মীপুরে অটোরিক্সা কেড়ে নিল কিশোরীর প্রাণ

লক্ষ্মীপুর প্রতিনিধি।।  

লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা ইউনিয়নে ব্যাটারি চালিত অটোরিক্সার চাকায় গলার ওড়না পেঁচিয়ে গেলে ফারজানা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১১ জুন ) সকালে সদর উপজেলার চররুহিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কিশোরর ফারজানা আক্তার চররুহিতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নন্দী বাড়ির দরিদ্র রিক্সা চালক বাসু মিয়ার কন্যা।

এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিক্সা করে কিশোরীটি তার মায়ের সাথে জেলা শহর লক্ষ্মীপুর যাওয়ার সময় অসাবধানতাবশত গলার ওড়না অটোরিকশার চাকার সাথে পেঁচিয়ে যায়। এতে করে ফারজানার গলায় ফাঁস লাগে।
আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পথে সে পথে মারা যায়।

এই বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানা পরিদর্শক আজিজুর রহমান মিঞার নিকট জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি আমি জেনেছি, এটি একটি নিছক দুর্ঘটনা, পরিবারের লোকজন এসে আমার নিকট নিয়ম অনুসারে সৎকার করতে চাইলে আমি তাদের সাথে একমত পোষণ করি।