লক্ষ্মীপুরে তিনটি উপজেলায় লকডাউন

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুর জেলার কমলনগর,রামগতি ও রামগঞ্জসহ তিনটি উপজেলায় প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমন আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় আগামি ১৫ জুন ভোর ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত পুনরায় লকডাউন ঘোষনা করা হয়েছে। এদিকে রামগঞ্জ উপজেলায় ১৬ জুন থেকে কার্যক্রর হবে লকডাউন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শনিবার (১৩ জুন) দুপুরে স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি নেতৃত্বে সভায় এ লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়। পরে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাগন গনবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

এতে  লক ডাউনকৃত উপজেলায় আন্ত:উপজেলা, আন্ত: ইউনিয়নের সকল ধরনের যানবাহন ও দোকান, শপিংমল বন্ধ থাকবে। ঔষধের দোকান, এ্যাম্বলেন্স ও ঔষধ পরিবহন এ নিষেধাজ্ঞা আওতার বাহিরে থাকবে।

এর আগে সকাল ও দুপুরে স্ব-স্ব উপজেলা করোনা প্রতিরোধ কমিটির ভিডিও কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়। রামগতি/কমলনগর ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মোমিন,মোবারক হোসেন ও মুনতাসির জাহান বিষয়টি নিশ্চিত করেন।