লক্ষ্মীপুরে ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট পাবলিক হাইস্কুলের ছাত্রী হিরা মনিকে (১৪) ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। এসময় প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।

শনিবার (১৩ জুন) সকাল ১১ টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পালেরহাটে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। কর্মসূচি শুরু হওয়ার ১০ মিনিট পর পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়।

জানা গেছে, পালেরহাট পাবলিক হাইস্কুলের প্রাক্তন ছাত্র ফোরাম ও স্বেচ্ছাসেবী সংগঠন অল ইয়ুথ সোসাইটির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। হিরা মনি হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে মানববন্ধন থেকে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় বক্তারা।

উল্লেখ,শুক্রবার(১২ জুন)দুপুরে সদর উপজেলার হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামে  নিজ ঘরের ভিতরে দূর্বৃত্তরা তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষনের পর শ্বসরোধ করে হত্যা করে পালিয়ে ঘাতকরা।