লক্ষ্মীপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুর সদর উপজেলায় হিরামনি নামে(১৪)নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।নিহত হিরামনি পশ্চিম গোপীনাথপুর গ্রামের হারুনুর রশিদের মেয়ে। সে স্থানীয় পালেরহাট পাবলিক হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।

শুক্রবার(১২ জুন)দুপুরে সদর উপজেলার হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিকাল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ সময় সন্দেহভাজন আরিফ ও সুমন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

তবে স্কুল ছাত্রীকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

পুলিশ জানান, সকালে নানার বাড়ি থেকে পালেরহাট প্রাইভেট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী হিরামনি বেগম সদর উপজেলার পশ্চিম গোপীনাথ নিজ বাড়িতে আসে।

গত কয়েকদিন আগে হিরামনি বেগমকে নানার বাড়িতে রেখে ক্যান্সার আক্রান্ত অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য তার মা ঢাকায় নিয়ে যায়।

শনিবার সকালে অসুস্থ বাবাকে হাসপাতালে দেখভাল করতে ঢাকা যাওয়ার জন্য সে বাড়িতে আসে ওই ছাত্রী। কিন্তু বিকেলে নিজ ঘরের ভিতরে দূর্বৃত্তরা তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষনের পর শ্বসরোধ করে হত্যা করে পালিয়ে ঘাতকরা। এরপর তার সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীর ঘরের ভিতরে তার লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) মো. মোসলেহ্ উদ্দিন জানান, ওই স্কুল ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। জড়িতদের চিহিৃত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।