ডাক্তারদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন সাতক্ষীরা সিভিল সার্জন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
আজ সোমবার(১৫ জুন ) স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায়, সাতক্ষীরা সিভিল সার্জনের সার্বিক তত্ত্বাবধানে এবং স্বাস্থ্য শিক্ষা শাখা এর উদ্যোগে অত্র শাখায় কর্মরত সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, হেলথ এডুকেটরস, এভি অপারেটর, ড্রাইভার, অফিস সহায়কদের মধ্যে কোভিড১৯ মোকাবেলার জন্য স্বাস্থ্য সুরক্ষায় KN95 মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াস লিক্যুইড, সার্জিক্যাল মাক্স, হ্যান্ড গ্লোবস ও মব ক্যাপ প্রদান করা হয়। এছাড়া সকল স্টাফদের মধ্যে মাস্ক বিতরন করা হয়।
এ সময় অত্র কার্যালয়ের প্রধান সহকারী, ক্যাশিয়ারসহ বিভিন্ন পর্যায়ের জনবল উপস্থিত ছিলেন।
এ আয়োজনের জন্য সিভিল সার্জন মহোদয় হেলথ এডুকেশন শাখা ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরোকে আন্তরিকভাবে ধন্যবাদজ্ঞাপন করেন এবং স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমকে নিয়ে নিকট ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনার কথাও ব্যক্ত করেন।
