চট্টগ্রাম নগরী বহদ্দারহাট মোড় থেকে ৩ ছিনতাইকারী আটক

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম নগরী বহদ্দারহাট মোড় থেকে ৩ ছিনতাইকারী আটক করেছে পুলিশ।গ্রেফতারের পর সোমবার (১৫ জুন) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার।
গ্রেফতার তিন ছিনতাইকারী হলেন- মিরসরাইয়ের নওয়াবপুর এলাকার রনজিত বড়ুয়ার ছেলে ইমন বড়ুয়া (২২), চান্দগাঁও ইয়াছিন হাজির বাড়ির মো. ইসমাইলের ছেলে মো. ইব্রাহিম প্রকাশ বাপ্পি (২৭) ও রাউজানের পথেরহাট এলাকার মো. ইউসুফের ছেলে মো. ইদ্রিস (৩০)।
এদের মধ্যে ইমন বড়ুয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কয়েকমাস আগে হাটহাজারী থানা পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলো ইমন বড়ুয়া। জেল থেকে বের হয়ে ফের ছিনতাই শুরু করে।
ওসি আতাউর রহমান খন্দকার বলেন, ইমন পেশাদার ছিনতাইকারী। তাকে দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।
ইমন বড়ুয়া বহদ্দারহাট হক মার্কেটের সিকিউরিটি গার্ড আবদুস সবুর হত্যা মামলার আসামি বলে জানা গেছে।
