জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের মোংলা উপজেলার আহবায়ক ও সদস্য সচিব ঘোষনা

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট জেলার কৃতি সন্তান জাতীয় দৈনিক একুশে সংবাদ এর বাগেরহাট জেলা প্রতিনিধি সাংবাদিক আলী আজীম ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তা এর মোংলা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আলী আজগর খাঁন কে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক এক প্রেস বিজ্ঞপ্তিতে মোংলা উপজেলা শাখার যথাক্রমে আহ্বায়ক ও সদস্য সচীব ঘোষণা করা হয়েছে।
এব্যাপারে আহবায়ক ও সদস্য সচীব জাতীয় সাংবাদিক ঐক্য কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এসময় তারা সংগঠনের নিয়মনীতি মেনে শুভ লক্ষ নিদ্ধারন করে দেশের শহীদ সূর্য সন্তান হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
