হিলিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

হিলি(দিনাজপুর)প্রতিনিধি।।

দিনাজপুরের হিলিতে প্রধানমন্ত্রী নির্দেশীত তিনটি করে গাছ রোপনের নির্দেশনা মোতাবেক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(১৬ জুন) বিকেল সাড়ে ৫টায় হিলি পৌরসভা প্রাঙ্গনে ফলদ বৃক্ষ রোপনের মাধ্যমে পৌরমেয়র জামিল হোসেন চলন্ত এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন স্কুলকলেজ, বাসাবাড়িসহ বিভিন্ন উন্মুক্ত স্থানে ফলদ, বনজ, ওষধি গাছ রোপন করা হবে। এসময় সেখানে পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, পৌরকর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম ও সাধারন আরশাদ আলী উপস্থিত ছিলেন।

হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, সারাদেশে সবুজ বেষ্টনি গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল দলের নেতাকর্মীসহ সকল দেশবাসীকে ফলজ,বনজ, ওষধিগাছসহ তিনটি করে গাছ রোপনের আহবান জানিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক আজ ফলজ বৃক্ষরোপনের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করা হলো।

Share this news as a Photo Card

16 June 2020

হিলিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে