ফটিকছড়িতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নজরুল ইসলাম,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।
মঙ্গলবার(১৬ জুন) ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট বাজারের পুর্ব পাশে বড়ুয়া পাড়া এলাকা হতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।ফটিকছড়ি থানার পুলিশ লাশটা উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে,যুবকটির নাম উজ্জ্বল বড়ুয়া।তার বাড়ি বোয়ালখালি উপজেলার গুমদন্ডি ইউনিয়নে।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক ফারুক জানান,সে ফটিকছড়ি থানায় কিভাবে,কেন এসেছে তা জানার চেষ্টা চলতেছে।
