মোংলা কাস্টমস হাউজে দুইজন করোনায় আক্রান্ত

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।

মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনারসহ ২ জন করোনা আক্রান্ত হয়েছে। এরমধ্যে আক্রান্তদের সংস্পর্শে থাকা আরও দুইজন আইসোলেশনে রয়েছেন।

মোংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার (জেসি) মো. সেলিম শেখ মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টায় এ তথ্য নিশ্চিত করে জানান, সহকারী কমিশনার তানজিলা ইয়াসমিন ও রাজস্ব কর্মকর্তা সালমা বেগম করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছে। এছাড়া করোনার উপসর্গ থাকায় হাউসের শাখা সহকারী আবুল বাশারও আইসোলেশনে রয়েছেন।

এদিকে একই গাড়ীতে সহকারী কমিশনার তানজিলা ইয়াসমিনের সাথে অপর সহকারী কমিশনার মাধব দেব রায় ও ডেপুটি কমিশনার সেলিম রেজা মোংলা থেকে খুলনায় যাতায়াত করতেন। ফলে ওই দুইজনও আইসোলেশনে রয়েছেন। গত সপ্তাহে প্রথম সালমা বেগম আর চলতি সপ্তাহে তানজিলা ইয়াসমিন করোনা আক্রান্ত হন।

কাস্টমস কর্মকর্তা মো. সেলিম শেখ আরও বলেন,এই মুহূর্তে হাউসে লকডাউন দেয়া না হলেও সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে সতর্কতার সাথেই বিপল্প কর্মকর্তা দিয়ে কার্যক্রম স্বাভাবিক ও চলমান রাখা হয়েছে।

Share this news as a Photo Card

17 June 2020

মোংলা কাস্টমস হাউজে দুইজন করোনায় আক্রান্ত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে