লালমনিরহাটে করোনা উপসর্গ নিয়ে আওয়ামি লীগ নেতার স্ত্রীর মৃত্যূ

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলা আওয়ামি লীগের সাবেক কোষাধক্ষ্য সেকান্দার আলীর স্ত্রী করোনা উপসর্গ নিয়ে আজ মৃত্যূ বরন করেছেন। জেলা আওয়ামিলীগ নেতা সেকান্দার আলী নিজে করোনায় আক্রান্ত।

বুধবার(১৭ জুন) রাত ০১টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সর্দি,জ্বর,শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগম (৫৫) নামে একজন মৃত্যু বরন করেন।মৃত আলেয়া বেগম বাংলাদেশ আওয়ামিলীগ লালমনিরহাট জেলা শাখার কোষাধক্ষ্য বিশিষ্ট ব্যাবসায়ী সেকান্দার আলীর স্ত্রী এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক আজিজুল হাকিম সম্রাটের মা ।

আলেয়া বেগমের সন্তান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেশ কিছুদিন থেকে করোনায় আক্রান্ত। তাকে দেখতে যান স্বামী স্ত্রী দুজনেই।সেখান থেকে আসার পর স্বামী স্ত্রী দুজনেই জ্বর,সর্দি,শ্বাস কষ্টে ভুগছিলেন,এ খবর পেয়ে লালমনিরহাট জেলা স্বাস্থ্য বিভাগ তাদের দুজনের নমুনা সংগ্রহ করেন।স্বামী সেকান্দার আলীর রিপোর্ট করোনা পজিটিভ আসে,আলেয়া বেগমের রিপোর্ট অপেক্ষামান ছিল, ধারনা করা হচ্ছে রংপুর ছেলেকে দেখে আসার পর করোনায় সংক্রামিত হন তারা।১৬জুন রাতে শ্বাস কষ্ট বৃদ্ধি পেলে তাকে রংপুর মেডিক্যাল কলেজে নেওয়া হয়,সেখানে আইশোলেসন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত ০১টায় মৃত্যূ বরন করেন।

সকালে মৃত আলেয়া বেগমের মৃতদেহ তার নিজ বাড়ীতে নিয়ে আসা হয়,করোনা সন্দেহে লাশের পাশে কাউকে যেতে দেওয়া হয়নি।

আলেয়া বেগমের মৃত্যুতে জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃমতিয়ার রহমান শোক বানী দিয়েছেন।