সাতক্ষীরায় আমার গ্রাম, আমার শহর এবং তারুণ্যের শক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
বুধবার(১৭ জুন) বিকাল ৩ টায় “আমার গ্রাম; আমার শহর এবং তারুণ্যের শক্তি” শীর্ষক এক ওয়েব সেমিনার সাতক্ষীরা জেলা প্রশাসক এর হল রুমে অনুষ্ঠিত হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মানিত সিনিয়র সচিব, জনাব এন এম জিয়াউল আলম স্যার প্রধান অতিথির আসন অলংকৃত করেন। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল উক্ত ওয়েব সেমিনারে সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসক সাতক্ষীরা জেলার ছেলেমেয়েদের প্রযুক্তির প্রতি আগ্রহ এবং প্রযুক্তিতে দক্ষতা বিষয় তুলে ধরেন। প্রধান অতিথি সাতক্ষীরা জেলার সার্বিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
