চট্টগ্রামে আইসোলেন সেন্টারে করোনা রোগীদের সেবা দিতে প্রস্তুত ডাক্তার টিম

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামে আইসোলেন সেন্টারে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে প্রস্তুত ডাক্তার টিম।
এই শিফটে আছেন:
ডা: রবিন শর্মা,ডা: কামরুল আলম,ডা: রবিউল ইসলাম,ডা: আসাদুজ্জামান, ডা:সুদীপ্ত দাশ,ডা: তৃষিতা দত্ত।
পৃথিবীর সব দেশের চিকিৎসককেই মাঠে নামার আগে ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশনের জেনেভা কনভেনশন অনুযায়ী (১৯৪৮) একটি শপথ করতে হয়- ‘আমি মানবতার সেবায় আমার জীবন উৎসর্গ করলাম’, ‘আমার রোগীর স্বাস্থ্য হবে আমার প্রথম বিবেচনা’৷ তবে আমার বিবেচনায় এ শপথের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ‘রোগীর প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো অবস্থাতেই বয়স, রোগ বা অক্ষমতা, ধর্মবিশ্বাস, নৃতাত্ত্বিক পরিচয়, লিঙ্গ, জাতীয়তা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, বর্ণ, যৌন দৃষ্টিভঙ্গি, সামাজিক অবস্থান বা অন্য কোনো কিছু বিবেচনায় আনবো না৷'”
হাসপাতালগুলো চিকিৎসাসেবা দানকারী হিসেবে সাধারণ মানুষ দেখতে চায়, চিকিৎসা কোনো বাণিজ্য নয়, এটি একটি সেবাদান প্রক্রিয়া। চিকিৎসার সঙ্গে বাণিজ্য শব্দটি মানানসই না। কাজেই নিজ নিজ ক্ষেত্রে নিয়োজিত প্রতিটি হাসপাতাল কর্তৃপক্ষকে নিজস্ব সচেতনতা এবং দায়িত্ববোধ থেকে সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত।
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। দিন দিন মৃ্ত্যুর মিছিল হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর। মানুষের বিপন্ন ও অসহায় জীবন আজ যেন কঠিন পরীক্ষার মুখোমুখি।জীবন যুদ্ধে হার না মানা পথিকৃৎ আমাদের চিকিৎসকরা। যেইসব চিকিৎসকরা একের পর এক নিজেরা আক্রান্ত হচ্ছেন, তবুও তারা হার মানেননি, তবুও পথ ছাড়েনি। যদিও জাতির এ চরম ক্রান্তিলগ্নে এটাই তাদের দায়িত্ব। কিন্তু এ দায়িত্ব পালনের সাথে যেহেতু নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি জড়িত, রয়েছে মৃত্যুর ভয়, সেখানে তাদের এ দায়িত্বটুকু আজ যুদ্ধ জয়ের সামিল।
