মতলব উত্তরে যুব সমাজের অহংকার কাজী শরীফ

চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুর মতলব উত্তর উপজেলার যুব সমাজের অহংকার, নিঃস্বার্থ, পরোপকারী এবং পরিচ্ছন্ন রাজনীতি চর্চার এক উৎকৃষ্ট উদাহরণ মতলব উত্তর উপলেরা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের দমন পীড়ন সহ্য করেছেন। কখনও মুজিব আদর্শ বিচ্যুত হননি। কাজী শরীফ আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন বারবার রাজপথে নির্যাতিত হয়েছেন। ওয়ান-ইলেভেনের সময় শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনে রেখেছেন সক্রিয় ভূমিকা।
তার দিক-নির্দেশনায় যুবলীগ মতলব উত্তর উপজেলায় অপ্রতিদ্বন্ধী সংগঠনে রূপান্তরীত হয়েছে। অন্য যেকোনো সময়ের তুলনায় যুবলীগ এখন দলীয়ভাবে অনেক শক্তিশালী সংগঠন।
তার কর্ম দক্ষতায় কারণে এবং বিনয়ী আচার আচরণে তৃনমূল নেতা কর্মী ও সাধারণ জনগণের পাশাপাশি দলের নীতি-নির্ধারকের কাছে তিনি সুনজরে আছেন বলে জানা গেছে।
কাজী শরীফ যুব সমাজের আইকন। তার সামাজিক কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সাড়া ফেলেছে। এক বক্তৃতায় বলেন, ভালো কাজ প্রচার করা ঠিক না, তবে বর্তমান সময়টা এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে, ভালো কাজ প্রচার করতেই হবে। কারণ খারাপের ভিতরে হারিয়ে যাচ্ছে ভালো কাজগুলো।
ইদানিং দেখা যাচ্ছে কিছু অনলাইনে কাজী শরীফকে নিয়ে বাজে মন্তব্য উপাস্থাপন করা হচ্ছে। এই প্রসঙ্গে কাজী শরীফ জানান, আমার জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমি তার নিন্দা ও প্রতিবাদ জানাই পাশাপাশি সত্য ও সুন্দর নিউজ উপাস্থাপনার জন্য সকল সাংবাদিক বন্ধুদের প্রতি অনুরোধ জানান।
