চট্টগ্রামে আরবান কমিউনিটি ভলেন্টিয়াররা বিতরণের উদ্দেশ্যে তৈরি করলো সোপি ওয়াটার

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে আরবান কমিউনিটি ভলেন্টিয়াররা প্রায় ৩০০ জনকে বিতরণের উদ্দেশ্যে তৈরি করলো সোপি ওয়াটার।
কি এই সোপি ওয়াটারঃ-
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১০০% কার্যকরী সাশ্রয়ী উপকরণ এই সোপি ওয়াটার। যা সাবান, হ্যান্ডওয়াশ বা হ্যান্ড সেনিটাইজারের মতই করোনা ভাইরাসের বিরুদ্ধে ১০০% কার্যকরী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা “হু” এটিকে করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর হিসেবে স্বীকৃতি দিয়েছে, আফ্রিকা অঞ্চলের এটির ব্যবহার ব্যপক বিস্তৃত লাভ করেছে।
বিতরণ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্যঃ-
স্বল্পমূল্যের এই সোপি ওয়াটার তৈরির প্রক্রিয়া বোতলের গায়ে লিখা আছে, একটি বোতল তৈরি করে উপহার হিসেবে দেওয়ার ফলে ব্যবহারকারী এটি ব্যবহার করতে উৎসাহী হবেন এবং পরবর্তীতে তিনি নিজেই তা তৈরি করে ব্যবহার করবেন। তাকে দেখে তার প্রতিবেশী ও পরিচিতগণ উৎসাহিত হবেন। দরিদ্র হিসেবে বিবেচিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এটি বিশাল ভূমিকা রাখবে আশাকরি।
প্রস্তুত প্রণালীঃ- ১.৫ লিটার পানিতে ৪ চা-চামচ ডিটারজেন্ট পাউডার। এরপর ভালো করে ঝাঁকিয়ে নিন। তৈরি হয়ে গেলো খুব সহজেই সোপি ওয়াটার।হয়ে গেল স্বল্প খরচে (মাত্র ৫ টাকায়)পুরো এক সপ্তাহ করোনা মুক্ত থাকতে পরিবারের সকলের হাত ধোয়ার ব্যবস্থা।
সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।ভালো থাকুন, ভালো রাখুন।
অর্থায়নেঃ- ইপসা, সেইভ দ্যা চিল্ড্রেন।
পরিকল্পনায়ঃ- দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, চসিক।
বাস্তবায়নেঃ- আরবান কমিউনিটি ভলেন্টিয়ার, চট্টগ্রাম ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড,চসিক।
