চট্টগ্রামে পাঁচ হাসপাতালে ২০টি ভেন্টিলেটর দিলো টিকে গ্রুপ

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের পাঁচ হাসপাতালকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ২০টি ভেন্টিলেটর দিয়েছে টিকে গ্রুপ।
শুক্রবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের কাছে এসব ভেন্টিলেটর হস্তান্তর করেন দেশের শীর্ষস্থানীয় টিকে শিল্প গ্রুপের পরিচালক (মার্কেটিং) মো. মোফাচ্ছেল হক।
এ সময় চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বিসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিকে গ্রুপের দেওয়া ২০টি ভেন্টিলেটরের মধ্যে ১০টি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে, ৩টি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, ৩টি চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে, ২টি সার্জিস্কোপ হাসপাতালে এবং ২টি পার্কভিউ হাসপাতালে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।
