বাগেরহাটে নতুন করে আরে ২ জন করোনায় আক্রান্ত

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটে নতুন করে আরও ২ জন করোনা সনাক্ত হয়েছে। যে দুইজন সনাক্ত হয়েছে তারা উভয় স্বামী-স্ত্রী। তারা ফকিরহাটের আট্টাকী এলাকায় বসবাস করে। ফকিরহাটে এ পর্যন্ত করোনা সনাক্ত হয়েছে মোট ২৬ জন। এরমধ্যে ১১ জন সুস্থ হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার।
বর্তমানে ফকিরহাটে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৬ জন। যারা ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে এসেছে।
