সাবেক এমপি বদি করোনায় আক্রান্ত

কক্সবাজার প্রতিনিধি।।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কক্সবাজার আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। বিষয়টি নিশ্চিত করেন আবদুর রহমান বদির প্রেস সচিব ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন

ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, পাঁচছয়দিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার (১৮ জুন) সাবেক এমপি বদিকে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ভর্তি করা হয়

কক্সবাজার মেডিকেল কলেজের করোনা পরীক্ষার টীমে থাকা সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির বলেন, শুক্রবার নমুনা পরীক্ষায় আবদুর রহমান বদির করোনা শনাক্ত হয়েছে। তবে তার স্ত্রীর করোনা নেগেটিভ এসেছে। বিষয়টি সঙ্গে সঙ্গে তাদের জানিয়ে দেয়া হয়েছে