ঈদ সেলামীর ১০হাজার টাকা কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালের জন্য অনুদান

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রাম ফটিকছড়ি পৌরসভা ৮নং ওয়ার্ড এর বাসিন্দা বিবিরহাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী জনাব আলহাজ্ব মোহাম্মদ হারুন অর-রশিদের নাতি মোঃ আদিব বিন মাসুদ, পিতা-মাসুদ করিম রানা,ফটিকছড়ি কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালের জন্য ঈদের শপিং এর ১০,০০০ টাকা ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সায়েদুল আরেফিন এবং পৌর পিতা আলহাজ্ব মো: ইসমাইল হোসেনের হাতে তুলে দেন।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন,ফটিকছড়ি ছাত্র সমাজের আহবায়ক সাজ্জাদুল আলম,ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফ উদ্দিন সাইফু এবং ফটিকছড়ি পৌরসভা ত্রার্ন ও দূর্যোগ বিষয়ক সম্পাদক রেজাউল করিম রাজ।