বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

পারভেজ খান,মোংলা(বাগেরহাট)প্রতিনিধি।।

বাগেরহাটের মোংলায় জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন । ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ভারত উপ মহাদেশের প্রাচীনতম এই দলের প্রতিষ্ঠাতাদের একজন।পরবর্তীতে দেশের অন্যতম প্রাচীন এই দলটি প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়।প্রতি বছরই আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীটি ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে পালিত হয়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। মহামারী করোনা ভাইরাসের কারণে বাধ্য হয়ে জনসমাগম কর্মসূচী পালন করতে পারছে না দলটি।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পৌর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জনাব শেখ আঃ রহমান ।

এসময় অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে মোংলা পৌর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক জনাব আলহাজ শেখ মোঃ কামরুজ্জামান জসিম তার বক্তব্যে বলেন , আওয়ামী লীগের নেতৃত্বেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। পদ্মা সেতু নির্মিত হচ্ছে। এখন সারা দেশে সড়ক, মহাসড়ক, সেতু, ফ্লাইওভার, পাতাল সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, রেল, নৌ ও যোগাযোগ অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশের প্রায় সম-আয়তনের সমুদ্রসীমা অর্জন করা হয়েছে। দীর্ঘদিনের ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। আওয়ামী লীগের প্রথম মেয়াদে পার্বত্য চট্টগ্রাম এলাকায় শান্তিচুক্তি হয়েছে। বাংলাদেশ এখন মহাকাশের অংশীদার। আকাশে উৎক্ষেপণ করা হয়েছে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনার অবদান আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ইতোমধ্যে তিনি শান্তি, গণতন্ত্র, স্বাস্থ্য ও শিশু মৃত্যুর হার হ্রাস, তথ্যপ্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচন, উন্নয়ন এবং দেশে দেশে জাতিতে জাতিতে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য ভূষিত হয়েছেন মযার্দাপূর্ণ অসংখ্য পদক, পুরস্কার আর স্বীকৃতিতে।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ আইয়ুব আলী, মোশারেফ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোঃ রানা, সাধারন সম্পাদক শাহরুখ বাপ্পী, মোংলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজুল ইসলাম সানি, সাধারন সম্পাদক মারজুক রাসেল, শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোঃ আল আমিন সানি, সিনিয়র সহসভাপতি কাজী মোঃ সাগরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

মিলাদ মাহফিল পরিচালনা করেন সিগনাল টাওয়ার জরিনা কুলসুম এতিমখানার সুপার মাওলানা আকরামুজ্জামান।