সাতক্ষীরা জেলাতে লানিং এন্ড আনিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলার মান্যবর জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল আজ ২৩ জুন মঙ্গলবার  সাতক্ষীরা জেলাতে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের ফ্রি অনলাইন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। 

আইসিটি বিভাগের অধীনে দেশের তরুণ-তরুণীদের আউটসোর্সিং বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করে মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখা এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।  জেলা প্রশাসক  তার বক্তব্যে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরে সকল প্রশিক্ষণার্থীকে আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণ করতে বলেন।

যারা এই প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক তারা https://ledp.ictd.gov.bd/registration এই ওয়েব ঠিকানায় গিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন।