হেলিকপ্টার এবং বিমানের ৭০ শতাংশের বেশি যন্ত্রাংশ এখন দেশেই তৈরি হচ্ছে: ইরান

শেখ আল মামুন।।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, হেলিকপ্টার এবং বিমানের ৭০ শতাংশের বেশি যন্ত্রাংশ এখন দেশেই তৈরি হচ্ছে।

তিনি আজ মঙ্গলবার(২৩ জুন) সংসদে তার মন্ত্রণালয়ের কার্যক্রম বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইসলামি বিপ্লবের পর গত ৪০ বছরে আমাদের প্রচেষ্টায় বিমান ও হেলিকপ্টারের যন্ত্রাংশের ৭০ শতাংশই দেশে তৈরি করা সম্ভব হচ্ছে। বিশ্বের খুব কম দেশই এ পর্যায়ে রয়েছে।

ইরানের কাছে বর্তমানে নানা মডেলের বিমান ও হেলিকপ্টার রয়েছে বলে তিনি জানান। প্রতিরক্ষামন্ত্রী সংসদকে আরও বলেছেন, মহাকাশ ক্ষেত্রেও ইরান ব্যাপক সাফল্য অর্জন করেছে। এ ক্ষেত্রে ইরানের অবস্থা যুগোপযোগী বলে বলে তিনি জানান।

ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকেই ইরান সব ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা চালিয়ে আসছে।