করোনাকালীন সময়ে শিশুর মানসিক স্বাস্থ্যের যত্ন

রাকিবুল হাসান।।

করোনাভাইরাস মোকাবেলায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যার ফলে শিশুরা গৃহবন্দী হয়ে পড়েছে। ঘরে থাকলেই নিরাপদে থাকা যায় এটি আমরা সবাই বুঝলেও শিশুরা তা বুঝতে চাইবে না।

এ অবস্থায় শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সচেতন হতে হবে। শিশুরা মানসিক চাপে এই সময়ে  নানা রকম প্রতিক্রিয়া জানাতে পারে যেমন চুপ থাকা,অকারনে উত্তেজিত হওয়া।।

শিশুদের এমন প্রতিক্রিয়ায় সহানুভূতির সঙ্গে সাড়া দিতে হবে। তাদের কথা শুনতে হবে, তাদের প্রতি মনোযোগী হতে হবে।

এই কঠিন সময়ে  শিশুদের প্রয়োজন বড়দের ভালোবাসা ও মনোযোগ। তাই শিশুদের কথা শুনুন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং তাদের আশ্বস্ত করুন।

শিশুদেরকে আমরা ভীত হতে দেবো না।তাদেরকে করোনা মহামারি সম্পর্কে প্রকৃত তথ্য জানাতে হবে। তাদেরকে বলতে হবে যে, আমরা তাদের সাথেই আছে এবং আমরাও তাদের নিরাপদে রাখতে চাই। দীর্ঘদিন ধরেই বাচ্চাদের স্কুল বন্ধ।তাই তাদেরকে সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হবে। আমাদের সন্তানদের অনুভূতি আমাদেরই বুঝতে হবে।

এই মহামারি পরিস্থিতি তাদের মানসিকভাবে কতটুকু বিপর্যস্ত করেছে তা নিয়ে আলোচনা করা যেতে পারে। তাদের প্রশ্নকরার সুযোগ দিতে হবে। শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষায় খেয়াল রাখতে হবে তারা যেন ভুল তথ্য না পায়।

শিশুদের ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। এই সময়ে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের প্রতি যত্নবান হতে হবে। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা অনেকেই ধীরে শিখে।  তাই তাদের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না।

নামঃরাকিবুল হাসান

শিক্ষার্থীঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়