করোনা ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়

শেখ আল মামুন।।

কোভিড-১৯ বা নতুন করোনাভাইরাসের এখনও কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় বিশ্বব্যাপী মানুষ সংক্রমণের ঝুঁকিতে দিন কাটাচ্ছে।

এই সংকটাপন্ন অবস্থায় একটি বিষয় আলোচনায় আসছে শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাইরাসটির সাথে লড়তে পারার ক্ষমতা বাড়ানোর বিষয়টি। কারণ চিকিৎসক এবং পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে অল্প অসুস্থতাতেও মানুষ খুব সহজে দুর্বল হয়ে পড়ে এবং রোগের আক্রমণও জোরালো হয়।

এ অবস্থায় আমাদের উচিত প্রতিরোধের দিকে বেশি গুরুত্ব দেয়া এবং এজন্য রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো। করোনা ভাইরাসের বিরুদ্ধে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কয়েকটি উপায় এখানে তুলে ধরা হল।

১। খাদ্যভ্যাসঃ সুষম ও পুষ্টিকর খাবার খেতে হবে। প্রচুর শাকসবজি ও রঙ্গিন ফলমূল খান। ফলের রসের পরিবর্তে গোটা ফল চিবিয়ে খেলে ভালো হয়। এতে পুষ্টির সাথে ফাইবারও পাওয়া যাবে।

২। মানসিক চাপমুক্ত থাকুনঃ অতিরিক্ত #মানসিক_চাপে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে। তাই মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে। টিভি, সোশ্যাল মিডিয়ায় যে খবরগুলো আপনাকে মানসিক চাপে ফেলছে, সেগুলো থেকে দূরে থাকুন।

৩। ওজন নিয়ন্ত্রণে রাখুনঃ শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা অটুট রাখতে #ওজন নিয়ন্ত্রণে রাখার বিকল্প নেই। খাবার পরিমিত খান ও শরীরিকভাবে সচল থাকুন।

৪। ঘুমঃ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিদিন অন্তত ৬-৮ ঘণ্টা করে ঘুমনোর চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণ #বিশ্রাম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই জরুরি।

৫। ধূমপান ও মদ্যপান পরিহার করুনঃ বিশেষ করে ধূমপান, সরাসরি আপনার #শ্বাসতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। যেহেতু করোনা ভাইরাস শ্বাসতন্ত্রের রোগ, এতে সংক্রমের আশঙ্কা বেড়ে যায়। তাই ধূমপান বাদ দিন ও  মদ্যপানও এড়িয়ে চলুন।

৬। শরীরচর্চাঃ প্রাপ্তবয়স্কদের প্রতিদিন অন্তত ৩০ মিনিট এবং বাচ্চাদের অন্তর ১ ঘণ্টা শরীরচর্চা করা উচিত। ঘরে থেকে আপনি যা করতে পারেন হাঁটাহাটি, সাইক্লিং, ইয়োগা, ওয়েট শিফ্টিং, সিঁড়ি দিয়ে ওঠানামা, এমনকি নফল নামাজ পরাও আপনার শরীর চর্চার উপায় হতে পারে।