লালমনিরহাটে বিপুল পরিমান চোরাই সরকারি ঔষধ জব্দ, আটক-২

মিজানুর রহমান,লালামনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট সদর উপজেলার ড্রাইভার পাড়া এলাকায়, এক বাড়ী থেকে চোরাই ভাবে মজুদ বিপুল পরিমানের সরকারি ঔষধ জব্দ করেছে পুলিশ।ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার( ২৩ জুন) দুপুরে লালমনিরহাট সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে, ড্রাইভার পাড়া এলাকার এক বাড়ীতে অভিযান চালিয়ে সরকারি হাসপাতালের জন্য সরবরাহকৃত, ১৭টি কাটুনে রক্ষিত ১৭৫টি ওজন মাপার ইলেকট্রনিক্স ডিজিটাল স্কেল ও বিভিন্ন প্রকার ঔষধ উদ্ধার করে।
উদ্ধারকৃত প্রতিটি প্যাকেটে বিক্রয়ের জন্য নহে সরকারি সম্পত্তি উল্লেখ করা রয়েছে।বাড়ীর মালিক আব্দুর রাজ্জাক ওরফে রেজা মিয়া(৪৫) এবং তার স্ত্রী নীলুফার ইয়াসমিন (৩৮)কে পুলিশ ঐ বাড়ী থেকে গ্রেফতার করেছে।
অভিযান পরিচালনাকারী লালমনিরহাট সদর থানার পুলিশ কর্মকর্তা এস, আই মিজানুর রহমান জানান, লালমনিরহাট সদর হাসপাতাল সহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিক গুলো থেকে একটি চক্র সরকারি সরবরাহকৃত বিনামূল্যের ঔষধ,স্বাস্থ্য উপকরণ সামগ্রী চোরাইভাবে খোলাবাজারে বিক্রয় করে আসছে।আজকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই চক্রের একজন আব্দুর রাজ্জাক ওরফে রেজা মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান সরকারি ঔষধ সামগ্রী উদ্ধার করা হলো।আসামিদের জিজ্ঞাসাবাদ করে জানা যাবে এই ঔষধ সামগ্রী কোথায় থেকে আনা হয়েছে এবং এই চক্রের অন্যান্য সদস্য কারা।
এলাকা বাসীর সুত্রে জানা যায় আব্দুর রাজ্জাক ওরফে রেজা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা ধুমাইটারি এলাকার মমতাজ উদ্দিনের ছেলে।১৯৯৬সালে গ্রামীন ব্যাংক ভুরুঙামারি শাখায় অফিস সহকারি হিসেবে চাকরিচুত্য হন তিনি। সেখান থেকে লালমনিরহাট এসে খোচাবাড়ি এলাকার হাবিবুর রহমানের কন্যা নিলুফার ইয়াসমিন কে বিয়ে করে লালমনিরহাট ড্রাইভার পাড়ায় বসবাস করছেন।চাকুরিচূত্যর পরে বিভিন্ন হাসপাতাল থেকে সরকারি ঔষধ, বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী চোরাই ভাবে ক্রয় করে জেলার বিভিন্ন ঔষধ ফার্মাসীতে বিক্রয় করেন।এভাবেই বিগত ৫/৬বছর ধরে চোরাই ঔষধের বিরাট সিন্ডিকেট গড়ে তুলেছেন।
লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডাঃনির্মেলেন্দু রায় বলেন, বিক্রয় যোগ্য নহে এমন সরকারি সরবরাহকৃত বিপুল পরিমান ঔষধ পুলিশ উদ্ধার করেছে আমি শুনেছি।এই ঘটনার সাথে কারা জড়িত এবং কোন হাসপাতালের ওষুধগুলো তা পুলিশ আমাদের জানালে আমরা দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নিব।
