করোনা আক্রান্ত হয়ে মৃত্যূবরন করেন লালমনিরহাট জেলা সিনিয়র জজ ফেরদৌস আহমেদ

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট জেলা জজ আদালতের সিনিয়র জজ (নারী শিশু নির্যাতন ট্রাইবুনাল )ফেরদৌস আহমেদ (৫৮)করোনা আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যূবরন করেছেন।
বুধবার( ২৪জুন) রাত ০৮টায় রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে করোনা চিকিৎসা চলাকালীন লালমনিরহাট জেলা জজ আদালতের সিনিয়র জজ (নারী শিশু নির্যাতন ট্রাইবুনাল) ফেরদৌস আহমেদ ইন্তেকাল করেন। (ইন্নানিল্লাহি,,,,রাজিউন)। ফেরদৌস আহমেদের মৃত্যূর সংবাদ লালমনিরহাট জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল মোক্তাদির নিশ্চিত করেছেন।
লালমনিরহাট জেলা জজ আদালতের সিনিয়র জজ ফেরদৌস আহমেদ গত ১লা জুন থেকে ০৪ঠা জুন লালমনিরহাট জেলা জজ আদালতে বিচার কার্য পরিচালনা করে ঢাকায় ফেরত যান।ঢাকায় জ্বর ও শ্বাসকষ্ট অনুভব হলে করোনা পরীক্ষা করান।রিপোর্টে করোনা পজিটিভ হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি করা হয়।তার রক্তে অক্সিজেন সরবরাহ কমে যাওয়ায় শ্বাস কষ্ট বৃদ্ধি পেলে, তাকে গত ১৪জুন আই সিইউতে রাখা হয়।আজ সন্ধ্যার পরে তার অবস্থার অবনতি ঘটে,অবশেষে রাত আটটার কিছু পরে বিচারক ফেরদৌস আহমেদ মৃত্যূর কোলে ঢলে পড়েন।মৃত্যুকালে স্ত্রী,এক পুত্র,দু কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার বাড়ী জামালপুর জেলায়।
লালমনিরহাট জেলা জজ আদালতের সিনিয়র জজ ফেরদৌস আহমেদের মৃত্যুতে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি/সম্পাদক, জেলা প্রশাসক আবু জাফর আহমেদ,পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম পিপিএম)জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃমতিয়ার রহমান শোক বানী দিয়েছেন।
