জরাজীর্ণ ভাঙ্গা রাস্তা মেরামত করলেন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা পুলিশ

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনায় এবং জনাব মোঃ হুমায়ুন কবীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার, তালা সার্কেল, সাতক্ষীরা স্যার ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ জনাব কাজী ওয়াহিদ মুর্শেদ স্যারের নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক(তদন্ত)/মোঃ জেল্লাল হোসেন স্যার এবং পাটকেলঘাটা থানার সকল অফিসার ফোর্সের সহায়তায় পাটকেলঘাটা বাজার এলাকায় জরাজীর্ন(ভাঙ্গা) রাস্তার সংস্কার পূর্বক জনসাধারনের চলাচল উপযোগী করা হয়।
পুলিশের এমন উন্নয়নমূলক কাজে খুশি পাটকেলঘাটা বাজার এলাকার সর্বস্তরের জনগন। এসময় উপস্থিত সকল জনগনকে এরুপ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য আহব্বান জানানো হয়।
