নুর উদ্দিন চৌধুরী নয়ন এর জন্য দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন এবিএম গোফরান হোসেন বাবু

মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর।।

লক্ষ্মীপুর জেলা সদর ৪ নং চর রুহিতার কৃতি সন্তান, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন করনা ভাইরাসে পজিটিভ এসেছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এবিএম গোফরান হোসেন বাবু , এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এবিএম গোফরান হোসেন বাবু বলেন, লক্ষ্মীপুর জেলা বাসি দেখেছে অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ভাই লক্ষীপুর বাসীর জন্য মহামারী করনা ভাইরাসের প্রাথম থেকে অদ্যবধি পর্যন্ত দল-মত নির্বিশেষে সকলের মাঝে ত্রাণ সামগ্রী, ঈদ সামগ্রী ও নগদ অর্থ দিয়ে কর্মহীন, হতদরিদ্র ব্যক্তিদের সহযোগিতা করেছেন। এই মহামারী করনা ভাইরাসে তিনি ও তার সকল অঙ্গসংগঠনের লোকদের কে নিয়ে লক্ষীপুর বাসীর পাশে ছিলেন । গত (২৩ শে জুন) সকালে তার নমুনা সংগ্রহ করা হয়।

আজ (২৫ শে জুন) বৃহস্পতিবার দুপুরে অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের করনা পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন।

পরিশেষে এবিএম গোফরান হোসেন বাবু বলেন আগামীকাল পবিত্র জুম্মার দিন, তাই লক্ষীপুরের প্রতিটি জুম্মার খতিব ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে বিশ্বব্যাপী মহামারী করনা ভাইরাস আক্রান্ত ও মৃত ব্যক্তিদের জন্য এবং বিশেষ করে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ভাইয়ের জন্য দোয়া করার আহ্বান জানান।