মানবতার সেবায় জনগনের পাশে মোংলা থানার অফিসার ইনচার্জ”ইকবাল বাহার চৌধুরী

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।
মানবতার সেবায় জনগনের পাশে মোংলা থানার অফিসার ইনচার্জ”ইকবাল বাহার চৌধুরী।করোনা শনাক্তদের বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেন। মার্কেট, মসজিদের নামাজিদের ডেকে সচেতনতা মূলক উপদেশ দেওয়াসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছন।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন,আতংক নয়, সচেতন হোন। যেকোনো পরিস্থিতিতে মোংলা থানা পুলিশ সকলের পাশে পাবেন এবং আছে।
তিনি আরো বলেন,করোনা আক্রান্ত রোগীদের সাথে যেন কেহ অসদাচরণ না করে তার জন্যেও সকলকে হুশিয়ার করেন।তাছাড়া লকডাউনে মোংলায় জুয়াড়িদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন তিনি।
বুধবার সন্ধ্যায় অভিযুক্ত স্থান উত্তর চাঁদপাই একটা জুয়ার আসর ভেঙে চুরমার করে দেন ওসি ইকবাল বাহার চৌধুরী।এসময় তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান।
সাধারন জনগনের সচেতনার জন্য সর্বদা জনগনের পাশেই আছেন মোংলা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।
