সাতক্ষীরার কালিগঞ্জ থানায় ২ বাড়ি লকডাউন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

কালিগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে কালিগঞ্জ থানার কুইক রেসপন্স টিম বুধবার(২৪ জুন) সনাক্তকৃত করোনা রোগী (COVID-19 Positive) ১। মোঃ হোসেন আলী(৪৭), পিতা- মৃত আরশাদ আলী, ২। আয়শা খাতুন(৪৫), স্বামী – হাবিবুর রহমান, উভয় সাং- পূর্ব নলতা, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরাদ্বয়ের বাড়ির সহ আশেপাশের বাড়ি লকডাউন করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেন এ সময় সকলকে সাহসের সাথে পরিস্থিতির মোকাবেলা করা এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। একই সাথে এলাকার অন্য কেউ যেন করোনা সংক্রমিত না হন, সে ব্যাপারে এলাকাবাসীকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করাসহ সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।