মতলব উত্তরে মুজিববর্ষে উপলক্ষ্যে মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপন

চাঁদপুর প্রতিনিধি।।

চাঁদপুর মতলব উত্তরের মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে ‘মুজিব বর্ষের আহ্বান’ তিনটি করে গাছ লাগান শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলা ছাত্রলীগের নির্দেশে বিভিন্ন বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।

শুক্রবার(২৬ জুন)সকালে ইউনিয়নের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ও আশপাশের এলাকায় বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ।

উদ্বোধনকালে  কাজী শরীফ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যার মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অন্যতম। পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এ সময় তিনি উপস্থিত সকলকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও লালন করার আহ্বান জানান এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ায় অভিনন্দন জানান।

এ সময় মোহনপুর নৌ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ হোসেন সরকার, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বিল্লাল হোসেন তপাদার, সাবেক সভাপতি বদিউল আলম তপাদার, উপজেলা যুবলীগের সদস্য নুরুজ্জামান রিপন, যুবলীগ নেতা কাজী শফিক,  মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ হোসেন শামীম’সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।