রায়পুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

রায়পুর সংবাদদাতা।।

লক্ষ্মীপুরের রায়পুরে হায়দরগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে।এ দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

আজ (২৬ জুন)  শুক্রবার সকালে এ দূর্ঘটনা ঘটে।নিহতরা হচ্ছে আওলাদে রাসুল (সঃ) সাইয়্যেদ মুফতি তাহের জাবেরীর মেয়ে আরিয়া(৬) ও  সাইয়্যেদ ফয়সালের ছেলে ফাইয়াজ হোসেন(৭)।

পুলিশ ও নিহত দুই শিশুর পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘর থেকে দুই শিশু বের হয়ে আর ফিরেনি। তাদের খোঁজ না পেয়ে বিভিন্ন স্থানে খুজাখুজির এক পর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশু ভেসে উঠতে দেখে স্থানীয়রা।

পরে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষনা করেন।

Share this news as a Photo Card

26 June 2020

রায়পুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে