লালমনিরহাটে দেশের প্রথম এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের কাজ শুরু

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটে দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব এভিয়েশন এন্ড এরোনেটিক্যল স্পেস বিশ্ববিদ্যালয় স্থাপনে জমি অধিগ্রহণের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হল।বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মান শুরু হবে জানুয়ারীতে।বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর আহমেদ।

বৃহস্পতিবার (২৫জুন) লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর আহমেদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব এভিয়েশন এন্ড এরোনেটিক্যল স্পেস বিশ্ব- বিদ্যালয় স্থাপনে জমি অধিগ্রহণের আবেদন পত্র জমা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল এএইচএম ফজলুল হক।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট বিমান বাহিনীর স্টেশন অফিসার উয়ং কমান্ডার খায়রুল মামুন, জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক রাশিদুল হক প্রধান,উপচার্যের সাথে আসা বিমান বাহিনী নয়জন উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এরোনেটিক্যল স্পেস বিশ্ববিদ্যালয় স্থাপনে লালমনির হাট সদর উপজেলার পরিত্যক্ত বিমান ঘাঁটি ও তৎসংলগ্ন ১১টি মৌজায় ৫৮৬ দশমিক ২২০৩ একর জমি, এবং স্থানীয়দের পুর্নবাসন করার জন্য ৫২ দশমিক ৩২২৫ একর জমি অধিগ্রহণের জন্য আবেদন পত্র জমা দেন উপচার্য।

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশিদুল হক প্রধান জানান সদর উপজেলার হারাটি,মহেন্দ্রনগর,ইউনিয়নে ১১টি মৌজায় ৬৩৮ দশমিক ৫৪২৮ একর জমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র সহ আবেদন পেয়েছি।দেশের প্রথম বিশেষায়িত বঙ্গবন্ধু শেখ মুজিব এভিয়েশন এন্ড এরোনেটিক্যল স্পেস বিশ্ববিদ্যালয় জমি অধিগ্রহণের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সচ্ছতার সহিত সম্পন্ন করতে আমরা প্রশ্তুত আছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে শিক্ষামন্ত্রী ডাঃদিপুমনি ২০১৯ সালের ২৮ই ফেব্রুয়ারী মহান সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিব এভিয়েশন এন্ড এরোনেটিক্যল স্পেস বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল উত্থাপন করেন।সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বিলটি পাশ হয়।ঐ বছর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ঢাকার কূর্মিটোলা পুরাতন বিমান বন্দরে কার্যক্রম শুরু করে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক কে নিয়োগ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে পাঠদান কার্যক্রম শুরু করাহয়।খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অবকাঠামো নির্মান শুরু হবে।