শুকনোর মরিচের ভিতরে পাচারকালে ৪০ হাজার ইয়াবাসহ এক যুবক অটক

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি।।

করোনা মহামারীর মাঝেও থেমে নেই ইয়াবা পাচার। করোনা ঠেকাতে এবং লকডাউন বাস্তবায়নে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা যখন ব্যস্ত সেসময় নিত্য নতুন কৌশলে ইয়াবা করছে সংঘবদ্ধ মাদক পাচারকারী সিন্ডিকেট।

এদিকে শুকনো মরিচের ব্যাগে করে পাচারকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কলঘর বাজার থেকে ৪০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

আটক যুবকের নাম রিয়াজ উদ্দিন (৩১)। সে মহেশখালী উপজেলার শাপলাপুরের ৮নং ওয়ার্ডের বারইয়া পাড়ার আলি আহমদের ছেলে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১০ টার দিকে জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশের পরিদর্শক মানস বড়ুয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া জানান, কলঘর বাজার জামে মসজিদের সামনে রাস্তার উপর দাঁড়ানো এক ব্যক্তির হাতে থাকা শুকনো মরিচের ব্যাগ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পাচারকারীকেও আটক করা হয়েছে।

এ ঘটনায় রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই পরিদর্শক।

Share this news as a Photo Card

26 June 2020

শুকনোর মরিচের ভিতরে পাচারকালে ৪০ হাজার ইয়াবাসহ এক যুবক অটক

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে