নানুপুর লায়লা-কবির ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের গঠিত “মানবিক ফান্ড” এর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।
দেশে চলমান করোনা মহামারি বিপর্যয়ের কারনে মানুষ যখন কাজ,কর্ম হারিয়ে অসহায় হয়ে পরেছে।এই দুর্যোগে যেখানে অসহায় গবির মানুষদের নুন আনতে পান্তা পুরাই এই অবস্থা বিরাজমান করতেছে।তখন ফটিকছড়ির নানুপুর লায়লা-কবির ডিগ্রী কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী পরিষদের সমন্বয়ে গঠিত “কোভিড-১৯ মানবিক ফান্ড” পক্ষ থেকে অসহায় ৩৩০ পরিবারে পাশে নগদ ১ হাজার টাকা অনুদান দিয়ে পাশে দাড়িয়েছেন।
“যতক্ষন দেহে আছে প্রাণ,মানবতার কল্যাণে লড়ে যান” এই স্লোগানকে সামনে নিয়ে নানুপুর লায়লা-কবির ডিগ্রী কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে এক মানবিক ফান্ড গঠন করে।সে “মানবিক ফান্ড” মাধ্যমে উক্ত কলেজের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীরা ৪ লাখ ২৫ হাজার ৮১১ টাকার একটা ফান্ড গঠন করে।
উক্ত কলেজের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের অসহায় পরিবার ও কলেজের স্টাফদের পরিবার সহ টোটাল ৩৩০ অসহায় পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে উপহার বিতরণ করেন।
ফটিকছড়িসহ পুরা চট্টগ্রামে করোনা আক্রান্ত ব্যাক্তিদের কাপন দাফন কাজে মানবিক কাজে অবদান রাখা সেচ্ছাসেবী সংগঠন “আল মানহিল ওয়েলফেয়ার” ও “গাউছিয়া কমিটি ফটিকছড়ি দক্ষীণ শাখা” কে ১০ হাজার টাকার চেক অনুদান দেয়া হয়।
এছাড়াও ফটিকছড়িতে প্রতিষ্ঠিত হতে যাওয়া কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালের জন্য প্রায় এক লাখ টাকা অনুদান দিয়া হবে বলে “মানবিক ফান্ড” এর পক্ষ থেকে জানানো হয়।
এই উপলক্ষে আজ ২৭ জুন শনিবার কলেজ মিলনায়তনে নগদ অর্থ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“মানবিক ফান্ড” এর আহবায়ক মোঃ মোশাররফ উদ্দীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানুপুর লায়লা-কবির ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু বিজন কুমার শীল।
সদস্য সচিব সৈয়দ নিয়াজের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নানুপুর লায়লা-কবির কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মীর মোরশেদ,উক্ত পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রবিব,নাজিম উদ্দিন ও আবুল বশর।
ওছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন “মানবিক ফান্ড” এর যুগ্ন আহবায়ক মোঃ ইকবাল,মোঃ ইমরান বাবু,আতিক নজরুল,মোঃ জিসান মোস্তফা,মোঃ বাবর,মোঃরহিম উদ্দিন,মোঃ আনিস,আবদুল আল মামুন,মোঃ আসিফ উল্লাহ,মোঃ শাহেন শাহ,মোঃ হাসান উদ্দিন নিরব,মোঃ জোবায়ের,মোঃ রাফি,মোঃ ফজলে নুর নেওয়াজ,মোঃ রিদওয়ান,মোঃ ইয়াদ,মোঃইমরান,মোঃঅনিক সহ আরো অনেকে।
