মোংলা উপজেলার চিলা ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরন

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাট জেলার মোংলা উপজেলায় জেলে কার্ডের জেলেদের মাঝে চাল বিতরন করা হয়।

শনিবার(২৭ জুন)সকাল ১১ টায় উপজেলার চিলা ইউনিয়ন পরিষদ চত্বরে নৌ বাহিনী কন্টিনজেন্ট মোংলা ইউপি চেয়ারম্যান এর উপস্থিতিতে জেলে কার্ডের চাল বিতরন কার্যক্রম এর উদ্বোধন করা হয়

সময় চিলা ইউনিয়ন এর নং ৮নং ওয়ার্ডের ৪০৫ পরিবারের মাঝে জেলে কার্ডের চাল বিতরন করা হয়।প্রতি পরিবারকে ৫৬কেজি করে চাল বিতরন করা হয়। জেলে কার্ডের চাল বিতরন কার্যক্রম শুরু করার পূর্বে চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন আমার ইউনিয়নে মোট ১৮০০ জেলে পরিবারের মাঝে জেলে কার্ডের চাল বিতরন করা হবে

আজ প্রথম দিন ও৮ নং ওয়ার্ডের ৪০৫ পরিবারের মাঝে চাল বিতরন করা হচ্ছে পর্যায়  ক্রমে প্রত্যেক ওয়ার্ডে জেলে কার্ডের চাল বিতরন করা হবে

এসময় তিনি করোনার সংক্রমণ এর হাত থেকে বাঁচতে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন। সবাইকে মাক্স ব্যাবহার করার সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করার অনুরোধ করেন। জেলে কার্ডের চাল বিতরন কার্যক্রম শেষে মোংলা নৌ বাহিনী কন্টিনজেন্ট এর পি,টি অফিসার মোঃকবির হোসেন বলেন আজ চিলা ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে ৪০৫পরিবার এর মাঝে জেলে কার্ডের চাল বিতরন করা হয়