লক্ষ্মীপুরে নুর উদ্দিন চৌধুরী নয়ন এর জন্য মিলাদ ও দোয়ার আয়োজন

মুজাহিদুল ইসলাম,লক্ষ্মীপুর।।

লক্ষীপুর জেলার সদর উপজেলার ৪ নং চর রুহিতা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের আশু রোগ মুক্তির জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

শুক্রবার(২৬ জুন) বিকেলে ৫ ঘটিকার সময় রসুলগঞ্জ বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়ার আয়োজন উপস্থিত ছিলেন এডভোকেট তোফাজ্জল হোসেন ফিরোজ সাধারণ সম্পাদক ৪নং চররুহিতা ইউনিয়ন আওয়ামী লীগ, সিরাজুল ইসলাম মেম্বার সিনিয়র সহ-সভাপতি ৪নং চররুহিতা ইউনিয়ন আওয়ামী লীগ, বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের সাবেক সহ-সভাপতি ৪নং চররুহিতা ইউনিয়ন আওয়ামী লীগ,মফিজুল ইসলাম মামুন পাটওযারী সহ-সভাপতি ৪নং চররুহিতা ইউনিয়ন আওয়ামী লীগ, এডভোকেট মাহমুদুল হক সুজন সাবেক যুগ্ম আহবায়ক সদর পশ্চিম যুবলীগ,এ বি এম গোফরান হোসেন বাবু যুগ্ম-আহবায়ক সদর উপজেলা ছাত্রলীগ,আলমগীর হোসেন সেলিম শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক,৪নং চররুহিতা ইউনিয়ন আওয়ামী লীগ, সহ অত্র ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন ফিরোজ বিশ্বব্যাপী মহামারী করেনা ভাইরাসে যাহারা মৃত্যুবরণ করেছেন ও যাহারা আক্রান্ত অবস্থায় আছেন সকলের জন্য এবং বিশেষ করে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

পরিশেষে তিনি সকলকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং যথা চেষ্টা দূরত্ব বজায় থাকা, মাক্স ও হ্যান্ড গ্লাস পরে সাবধানতার সহিত চলাফেরা করার জন্য সকলকে আহ্বান জানান।