ইরানের করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি

শেখ আল মাসুদ,কোম, ইরান।।

দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ২২ হাজার ৬৬৯ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ রোববার(২৮ জুন) এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৪৮৯ জন।

সিমা সাদাত লারি বলেছেন, দুঃখজনকভাবে করোনাভাইরাসে আক্রান্ত ১৪৪ জন রোগী গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। এ নিয়ে ইরানে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা ১০ হাজার ৫০৮ জনে পৌঁছাল।

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৮৩ হাজার ৩০১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন পাঁচ লাখের বেশি মানুষ। এছাড়া,আক্রান্তের সংখ্যা এক কোটি এক লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।