মহেশখলী খামার থেকে লুট হওয়া গরু বদরখাশী থেকে উদ্ধার

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার জেলা প্রতিনিধি।।

গণমাধ্যমে ভাইরাল হওয়ার পর মহেশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যানপ্রার্থী বড় মহেশখালীর শ্রমিক নেতা হাবিব উল্লাহর খামার থেকে লুট হওয়া ১১টি গরু বদরখালী থেকে উদ্ধার হয়েছে। গরুগুলোর মালিক হাবিব উল্লাহ তার নিজের ১১টি গরু উদ্ধার হওয়ার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, কামারবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনার ১৫ ঘণ্টার মধ্যে পাশ্ববর্তী বদরখালী একটি চিংড়ি প্রজেক্ট থেকে উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকাল ৯ টা দিকে এলাকাবাসীর সহায়তায় গরুগুলো উদ্ধার করা হয়।

অপরদিকে নির্ভরযোগ্য সূত্র জানায়, অবশিষ্ট একটি গরু জবাই করে ডাকাতরা খেয়ে ফেলেছে ও ডাকাত দলের সদস্যরা একটি গরুর কথা অস্বীকার করছে। এ ডাকাত দলে চকরিয়ার বদরখালী, মহেশখালীর ডাকাত সদস্যরা গরু ডাকাতি কাজে সক্রিয় রয়েছে।

প্রসঙ্গত,গত বৃহস্পতিবার (২৫ জুন) দিবা রাতে ৩টায় সময় উপজেলার বড় মহেশখালীর বাসিন্দা শ্রমিক নেতা হাবিব উল্লাহর মহেশখালী ইউনিয়নের নিতিয়ারছড়া নামক স্থানের খামার বাড়ির কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে ১১টি গরু লুটপাঠ করে এ ঘটনা ঘটে।আজ ২৮ শে জুন রোজ রবিবার সকাল ৯ টা দিকে মহেশখালী গরু বদরখালী থেকে উদ্ধার করা হয়।

Share this news as a Photo Card

28 June 2020

মহেশখলী খামার থেকে লুট হওয়া গরু বদরখাশী থেকে উদ্ধার

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে