রাউজানের সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী করোনায় আক্রান্ত

এম জামশেদুল আলম।রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি।

চট্রগ্রাম-৬ আসনের সাংসদ রাউজন উপজেলার এমপি এবিএম ফজলে করিম চৌধুরী এর জ্যেষ্ঠ পুত্র ফারাজ করিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন নিশ্চিত করেছেন তিনি তার ফেইসবুক পেইজে।

করোনা কালীন মহামারিতে রাউজনের জন-সাধরনকে সর্বোচ্চ সহায়তা সহযোগিতা করেছেন সাংসদ ও তার পুত্র ফারাজ করিম। ত্রান থেকে শুরু করে অর্থসহ, এখন রাউজানে আইসোলেশন সেন্টার পর্যন্ত স্থাপন করতেছেন এই সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী। ভাগ্যের কি নির্মম পরিহাস যে কি না করোনা থেকে জনগনের জন্য করোনার বিরুদ্বে ঝাঁপিয়ে পড়েছেন সেই কি না আজ করোনায় আক্রান্ত। ভাগ্য বুঝি এমনি হয়।

ফারাজ করিম তার ফেইসবুক পেইজে লিখেনঃ কিছুক্ষণ আগে জানতে পারলাম আমার করোনা রেজাল্ট পজিটিভ। ডাক্তারের দেওয়া ওষুধ খেলেও আমি ভরসা করছি মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের উপর। হতে পারে গতবছর আমার নিউমোনিয়া হওয়ায় এবং বর্তমানে কোভিড এর কারণে আমার নিঃশ্বাস হালকা ভারী হয়ে উঠেছে। বর্তমানে আমি পুরোপুরি একা আছি।

আইসোলেশন সেন্টারের কার্যক্রম পরিপূর্ণভাবে করার লক্ষ্যে সকল কিছু আমি ফোনের মাধ্যমে পর্যবেক্ষণ করবো। আমার জন্য চিন্তা করবেন না তবে হ্যাঁ, অবশ্যই দোয়া করবেন। যারা আল্লাহ্র উপর ভরসা করে নিশ্চয়ই আল্লাহ্ তাদের জন্য যথেষ্ট।