সাতক্ষীরায় সাড়ে ৪ কেজি স্বর্ন উদ্ধার

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা কেড়াগাছি সীমান্তে ৪ কেজি ৫৪০ গ্রাম ওজনের ২৪টি স্বর্নের বার উদ্ধার করেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। 

আজ রোববার(২৮ জুন) ভোরে বিজিবির হাবিলদার মোঃ নূর আলমের নেতৃত্বে একটি টহল দল এই স্বর্ন আটক করে।

বিজিবির ৩৩ ব্যাটেলিয়ন অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, সীমান্তের মেইন পিলার ১৩/৩-এস এর কাছে বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে এই স্বর্ন পাওয়া যায়। তিনি জানান, এর বাজার মূল্য ২ কোটি ৬৯ লক্ষ টাকা। তিনি জানান, এ ঘটনায় কোন আসামী ধরা পড়েনি।

Share this news as a Photo Card

28 June 2020

সাতক্ষীরায় সাড়ে ৪ কেজি স্বর্ন উদ্ধার

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে